ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ৩:৫৬

ভারতের জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজগুলোর একটি ‘পঞ্চায়েত’। ৬ বছর আগে মুক্তি পায় এর প্রথম সিজন। দর্শকপ্রিয়তায় এরপর থেকে এটি টেনে আসে চতুর্থ সিজন পর্যন্ত। গ্রামীণ রাজনীতির গল্প নিয়ে গড়া এই সিরিজ ভারতের পাশাপাশি বাংলাদেশেও প্রায় সমান জনপ্রিয়। গল্পের পাশাপাশি সিরিজের চরিত্রগুলোও মন কাড়ে দর্শকের; সব মিলিয়ে প্রতি সিজন শেষেই বাড়তে থাকে দর্শকের আগ্রহ। 

গত বছর জুনে মুক্তি পায় সিরিজটির সর্বশেষ কিস্তি ‘পঞ্চায়েত ৪’। এরপরই এর পঞ্চম কিস্তি নির্মাণের ঘোষণা আসে। কথা ছিল, চলতি বছরেই মুক্তি পাবে। কিন্তু তা আর হচ্ছে না, এমনটাই এবার জানাল সংশ্লিষ্টরা। 

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও-তে দেখা যায় ‘পঞ্চায়েত’। এবার স্ট্রিমিং প্রতিষ্ঠানটি পঞ্চম সিজনটি মুক্তি নিয়ে জানাল, এ বছরে মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত ৫’। দুঃখ প্রকাশ করে প্ল্যাটফর্মটি জানায়, আগামী বছর ২০২৭ সালে নতুন মৌসুমটি দর্শকদের সামনে আসতে পারে। 

সেই পোস্টে সিরিজের জনপ্রিয় চরিত্র ভুষণ ওরফে বানরাকসের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ট্যাগ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘প্রধানপতির (পঞ্চায়েত প্রধান) ইচ্ছায়, নতুন মৌসুমে নিষেধাজ্ঞা।’ সিরিজটির গ্রামীণ আবহের সঙ্গে মিল রেখে দেয়ালে লেখা ঘোষণার একটি ছবিও প্রকাশ করেছে প্রাইম ভিডিও।

যদিও পোস্টটি প্রকাশের পর দর্শকদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; বিশেষ করে রসিকতার সুরে সিরিজটি মুক্তির বিলম্বের খবর দেওয়াতে। যদিও নির্দিষ্ট করে মুক্তির তারিখটি জানানো হয়নি।  

বলা হচ্ছে, চতুর্থ মৌসুমের অসমাপ্ত গল্পের অনেক প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে। ভুষণ ওরফে বানরাকসের চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমারও নতুন মৌসুমে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। সিরিজটির পঞ্চম মৌসুমেও অভিষেক ত্রিপাঠির চরিত্রে ফিরছেন জিতেন্দ্র কুমার। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে পঞ্চায়েত সচিব হিসেবে ফুলেরায় আসা অভিষেকের জীবনই সিরিজটির মূল গল্প।

চন্দন কুমারের লেখা সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। প্রযোজনায় রয়েছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)।

aliul / aliul

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী