১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের দূরত্ব দেড় হাজার কিলোমিটারেরও বেশি। বিমানে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টার মতো। এই লম্বা পথ পাড়ি দিয়ে কেবল সেখানে ১২ ঘণ্টা থেকে, তারপর আবার ফিরেও আসেন।
এই দৌড়-সফর করলেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। ঢাকা থেকে মেকআপ নিয়ে থাইল্যান্ডে গিয়ে, একটি শো উপস্থাপনা করে আবার ফিরেও এসেছেন। একই সাজ-পোশাকে তার যাওয়া, শো করা এবং ফিরে আসা। ব্যতিক্রম এ সফরের টুকরো ভিডিও করে জানিয়েছেন অনুসারীদের।
মেকআপ নেওয়ার সময় ধারণ করা ভিডিওতে মৌসুমী মৌ বলেন, ‘এখন রাত সাড়ে ৮টায় মেকআপ নিচ্ছি, এরপর আমি ফ্লাই করব রাত ২টায়। ভোর সাড়ে পাঁচটায় আমি ব্যাংককে নামব। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বাজবে সাড়ে ৮টার মতো এবং সাড়ে ৯টায় আমার শো শুরু হবে। বিকাল ৪টায় শো শেষ হবে এবং রাতের ফ্লাইটে আবার ব্যাক করব।’
তবে এই পরিকল্পনার মধ্যেও একটু ব্যাঘাত ঘটেছিল। কারণ বিমানে ওঠার ঘণ্টা দুয়েক আগে মৌ জানতে পারেন, তার শো সাড়ে ৯টায় নয়, বরং সাড়ে ৮টায়। অর্থাৎ তাকে ৮টায় থাকতে হবে ব্যাংককের ওই হোটেলে। অগত্যা আরও অস্থিরতা নিয়ে ছুটতে হয়েছে এ তারকা সঞ্চালককে।
এই ‘রোলার-কোস্টার’ সফরে বাড়তি চ্যালেঞ্জ ছিল ঘুমহীনতা। কারণ এর আগের রাতেও ঘুমাতে পারেননি মৌসুমী মৌ। সময়মতো ব্যাংককের ভেন্যুতে পৌঁছান তিনি। তবে নিজেকে টিকিয়ে রাখতে বারবার পানি আর ব্ল্যাক কফি খেতে হয়েছে।
মৌ জানান, এর আগেও তার এমন অভিজ্ঞতা হয়েছে। একবার মাত্র ১০ ঘণ্টার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন তিনি। এত এত ধকল শান্তমনে সয়ে নেন, কারণ উপস্থাপনা তার ভালোবাসার জায়গা।
aliul / aliul
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!
কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!
হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী
নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা