ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৬ বিকাল ৭:৩৪

কেরালা —ভারতের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ রাজ্য। সেখানকার মালয়ালম সিনেমার খ্যাতি বিশ্বজুড়ে। ওই রাজ্যেই প্রতি বছর বসে সিনেমার বড় আসর ‘কেরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১১ ডিসেম্বর শুরু হবে এর ৩১তম আসর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এবারের আসরে মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সেরা ১৪টি চলচ্চিত্র লড়বে মূল প্রতিযোগিতায়। এতে বিজয়ী সিনেমাকে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার দেওয়া হবে।

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও থাকছে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’, ২০২৬ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোড়া পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের নির্মাতা লরেন্স ফাজার্দোর রাজনৈতিক ড্রামা ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’, বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্ল্যাম্বার’-এর মতো সিনেমাগুলো।

নির্মাতা উজ্জ্বল বলেন, “আমি প্রায় ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতোই তার ‘বনলতা সেন’ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি ও প্রশংসা পাবে না। তাই এসব (উৎসব) নিয়ে খুব একটা ভাবতামও না। অবশেষে ৩১তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে ‘বনলতা সেন’ শুরু করেছে তার আন্তর্জাতিক যাত্রা। কী অদ্ভুত পরিহাস! আমার বিশ্বাস, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে এই পরিহাস ঠিকই বুঝতে পারতেন।”

কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর সূত্র ধরে কবির জীবনের কিছু দিক তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে আছেন খায়রুল বাসার। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

aliul / aliul

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা

রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান

সিঙ্গেল থাকা মানেই নিঃসঙ্গতা নয়, এটি আত্ম-আবিষ্কারের স্বর্ণযুগ : ইজমো আহম্মেদ

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ‘বিটমোসফিয়ার

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

‘দার-ই-নিজাত’ নিয়ে মুগ্ধ ইসরাত অতিথি