ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
মুক্তির কয়েক দিনের মধ্যেই বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাচ্ছে।
তবে বড় বাজেটের বেশিরভাগ সিনেমা মুক্তির আগেই ওটিটি স্বত্ব বিক্রি করে দিলেও এ ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছেন নির্মাতারা। এখন পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা টেলিভিশন চ্যানেলের কাছে সিনেমাটির স্বত্ব বিক্রি করা হয়নি।
সম্প্রতি হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ‘রামায়ণ’-এর তেলুগু সংস্করণের পরিবেশনার দায়িত্বে থাকা দিল রাজু। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের মাধ্যমে সিনেমাটি পরিবেশনা করছেন তিনি।
সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ওটিটি স্বত্ব বিক্রি না করেই সিনেমা মুক্তি দেওয়ার ঝুঁকি কেন নিচ্ছেন নির্মাতারা? জবাবে দিল রাজু বলেন, “‘রামায়ণ’ এমন একটি সিনেমা, যার এখনো কোনো ওটিটি চুক্তি হয়নি। সিনেমাটির স্বত্ব কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা স্যাটেলাইট চ্যানেলের কাছে বিক্রি করা হয়নি। তাই আপাতত এটি ওটিটি বা টেলিভিশনে দেখা যাবে না। দর্শকদের সিনেমাটি দেখতে হলে প্রেক্ষাগৃহে যেতে হবে। প্রযোজকেরা যখন অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেবেন, তখনই দর্শকরা এটি দেখতে পারবেন। বিষয়টি পুরোপুরি প্রযোজক ও সিনেমার ধরন অনুযায়ী নির্ধারিত হবে।”
উল্লেখ্য, রণবীর কাপুর ও যশ অভিনীত এই সিনেমাটি গত ৯ দিনে ভারতে আয় করেছে ৭৩২ কোটি; এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ১১১ কোটি রুপি।
তবে নির্মাতা নীতেশ তিওয়ারির এই সিনেমা বিশ্বজুড়ে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার কোটি রুপি আয় করতে পারে বলে আশা করছেন দিল রাজু। তার মতে, সিনেমাটি এখনো আয় করছে। চীনসহ বিশ্বের অন্যান্য দেশের বাজারে মুক্তি পেলে আয় আরও বাড়বে। গত শনিবার (১৪ নভেম্বর) এক দিনেই সিনেমাটি আয় করেছে ৩১ কোটি ৮ লাখ রুপি।
aliul / aliul
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!
কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!
হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী
নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা