ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ৩:৫৯

পোশাকশিল্পের নামি ব্যবসায়ী অনন্ত জলিল। সিনেমায় এসে পেয়েছেন পরিচিতি। তবে সম্প্রতি তিনি চর্চায় এসেছেন ব্যাংক ঋণ ইস্যুতে। একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। এ ঘটনায় অনন্ত ‘দেউলিয়া’ হয়ে যাচ্ছেন বলেও কানাঘুষা করছে নেটিজেনদের কেউ কেউ।

যদিও অনন্ত জলিলের ব্যবসার পরিধি বিবেচনায় এ ঋণ অস্বাভাবিক নয় বলে মনে করেন অনেকে। তাই শোবিজের মানুষেরাও তার সমর্থনে কথা বলছেন। এবার অভিনেতা ওমর সানী জানালেন, অনন্তের ওপর তার আস্থা আছে। অনন্ত এই সংকট কাটিয়ে উঠবেন বলেই প্রত্যাশা তার।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা দিয়েছেন সানী। সেখানে তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’

অনন্ত জলিলকে নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সে প্রসঙ্গে সানী বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’

এরপর অনন্তের উদ্দেশে সানী বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’

অভিনয়ে অনিয়মিত হয়ে গেছেন সানীও। অনেকদিন ধরে তিনি ব্যস্ত আছেন রেস্তোরাঁ ব্যবসা নিয়ে। সে প্রসঙ্গ টেনে সানী জানান, তার এই ব্যবসা নিয়েও অনেকে সমালোচনা করেন। কিন্তু সেসব পাত্তা দেন না তিনি। বরং নিজের মতো কাজটা করে যাওয়াকেই প্রাধান্য দেন এ অভিনেতা।

aliul / aliul

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী