ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!
একদিকে ভয়ংকর চোরাকারবারি চক্র, অন্যদিকে পুলিশের গোপন অভিযান! পরিচয় লুকিয়ে অপরাধজগতের গভীরে ঢুকে পড়লেন দক্ষিণী তারকা ধানুশ। আর সেই অবৈধ সাম্রাজ্যের নেপথ্যে রহস্যময় চরিত্রে হাজির মালয়ালম সুপারস্টার মাম্মুট্টি।
অ্যাকশন, রহস্য আর টানটান উত্তেজনায় ভরা এমনই গল্প নিয়ে প্রকাশ্যে এসেছে ধানুশ অভিনীত নতুন সিনেমা ‘ওম: চ্যাপ্টার ১, উধিরাম: দ্য ব্লাড উড’-এর ট্রেলার।
গত ১৩ নভেম্বর শুক্রবার সিনেমাটির ট্রেলার প্রকাশ করেন নির্মাতারা। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ছবিটিতে ধানুশ অভিনয় করেছেন তামিলনাড়ুর স্পেশাল টাস্ক ফোর্সের এক কর্মকর্তার চরিত্রে। লাল চন্দনকাঠ পাচারকারী চক্রের সন্ধান পেতে তাঁকে ছদ্মবেশে অভিযানে নামতে হয়।
অন্ধ্রপ্রদেশের শেষাচলম বনাঞ্চলকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। সেখানে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর পুলিশ যৌথভাবে পাচারচক্র ধ্বংসের অভিযান চালায়। কাঠুরিয়ার ছদ্মবেশে চক্রের ভেতরে প্রবেশ করেন ধানুশের চরিত্র। ধীরে ধীরে পাচারকারীদের বিশ্বাস অর্জন করলেও ট্রেলারের কিছু দৃশ্যে তাঁর ভূমিকা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
অন্যদিকে সাই পল্লবী অভিনয় করেছেন আইপিএস কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে। তিনি অন্ধ্রপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব দেন। আর মাম্মুট্টিকে দেখা যাবে সিয়া নামের এক রহস্যময় চরিত্রে, যিনি পর্দার আড়াল থেকে পুরো পাচার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন বলে ইঙ্গিত মিলেছে।
ছবিটির গল্পের পেছনে রয়েছে লাল চন্দনকাঠের অবৈধ আন্তর্জাতিক বাণিজ্য। পরিচালক জানিয়েছেন, ২০১৪ সালের একটি বাস্তব ঘটনা সিনেমার আবেগঘন গল্পের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
ধানুশ, মাম্মুট্টি ও সাই পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলীলা। ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।
প্রথমে ১৬ অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও রজনীকান্তের ‘জেলার ২’-এর সঙ্গে সংঘাত এড়াতে মুক্তি পিছিয়ে দেওয়া হয়। পরে দীপাবলির সময়ও এড়িয়ে গেছে ছবিটি। আগামী ২০ নভেম্বর তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওম’-এর।
aliul / aliul
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!
কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত!
হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী
নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
সিঙ্গেল থাকা মানেই নিঃসঙ্গতা নয়, এটি আত্ম-আবিষ্কারের স্বর্ণযুগ : ইজমো আহম্মেদ
ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ‘বিটমোসফিয়ার
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’