ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ বিকাল ৫:৪৯

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়েরের প্রস্তুতি নিতে ইসরায়েলের একটি আন্তঃমন্ত্রণালয় দল ও আন্তর্জাতিক আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রস্তাবিত মামলাটিতে তুরস্কে কুর্দি সংখ্যালঘুদের প্রতি এরদোয়ানের বিতর্কিত আচরণ ও নিপীড়ন এবং তার সরকারের বিরুদ্ধে হামাসকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রচেষ্টা জোরদার করতে ইন্টারপোলের শরণাপন্ন হয়েছেন; এরদোয়ানের এমন ঘোষণার পর থেকেই ইসরায়েল ও তুরস্কের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করে। সেই বৈরী পরিবেশের মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে এই মামলা দায়েরের হুঁশিয়ারি এলো।

ইসরায়েলের এই উদ্যোগ দুই দেশের সম্পর্কের চরম অবনতির চিত্রই তুলে ধরছে। কারণ, এরদোয়ানের পদক্ষেপের জবাবে এবার পাল্টা আইনি ব্যবস্থার পথে এগোচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা।

• মামলার মূল লক্ষ্য কুর্দি ইস্যু
ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যে মামলাটি প্রস্তুত করা হচ্ছে, সেটির প্রধান ভিত্তি হবে তুরস্কে কুর্দি সংখ্যালঘুদের ওপর এরদোয়ানের আচরণের বিষয়ে করা বিভিন্ন অভিযোগ। এর পাশাপাশি তার সরকার হামাসকে আর্থিক সহায়তা দিয়েছে; এমন অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

তবে ইসরায়েল বা তুরস্ক কোনো দেশই আইসিসি প্রতিষ্ঠার মূল সনদ রোম সংবিধিতে স্বাক্ষর করেনি। ফলে দুই দেশের কারোর ওপরই এই আদালতের সরাসরি কোনো বিচারিক এখতিয়ার নেই।

আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিচারিক এখতিয়ার না থাকলেও তাত্ত্বিক দিক থেকে অন্য কোনো দেশের মাধ্যম ব্যবহার করে আইসিসিতে মামলা দায়েরের পথ খুঁজে নিতে পারে ইসরায়েল।

তবে আই২৪নিউজকে সূত্রগুলো বলেছে, ইসরায়েল আশা করছে, শেষ পর্যন্ত তাদের হয়তো সত্যিই আইসিসিতে মামলা দায়ের করতে হবে না। বরং মামলার এই প্রাথমিক প্রস্তুতিকে তারা এরদোয়ানের ওপর মানসিক চাপ সৃষ্টি ও তাকে নিরস্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

গাজায় সামরিক অভিযান চলাকালে কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সূত্র: আই২৪নিউজ।

aliul / aliul

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত