ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১২:৩৪

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তার দল পিটিআই। গত ২৭ সেপ্টেম্বর এ নিয়ে রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়ার কথা ছিল দলটির নেতাকর্মীদের। তবে পাকিস্তান সরকার ইসলামাবাদে লকডাউন আরোপ করায় তারা তাদের কর্মসূচি পিছিয়ে ৫ অক্টোবর নিয়ে গেছে।

এরমধ্যে ইমরানের ছেলে কাশিম খান ইঙ্গিত দিয়েছেন, তার বাবাকে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছে শেহবাজ শরিফের সরকার।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিবিসি সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাশিম খান ব্লুমবার্গকে বলেছেন, তার বাবা জেলে থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তা দেখা তার জন্য কষ্টের। তাই তাকে জেল থেকে মুক্ত করতে যা করার দরকার তাই করতে রাজি আছেন বলেও জানান তিনি। কাশিম বলেন, “আমি চাই মুক্তির জন্য পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি করুক আমার বাবা।”

তবে শেহবাজ শরিফের সরকার এমন কোনো প্রস্তাব দিয়েছে কি না সেটি নিশ্চিত নয়। ব্লুমবার্গ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

কাশিম ব্লুমবার্গকে বলেছেন, “স্বার্থপরতার দিক দিয়ে দেখলে, আমি চাইব আমার বাবা যেন প্রস্তাবটি গ্রহণ করে।” তবে বর্তমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেই বলে স্বীকার করেছেন কাশিম। কারণ গত সাত মাসে বাবার সঙ্গে একবারের জন্যও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এরসঙ্গে তিনি এও সন্দেহ প্রকাশ করেছেন শেহবাজ শরিফ সরকারের কোনো প্রস্তাবে ইমরান খান রাজি হবেন। তিনি বলেন, “আমি তার সঙ্গে কথা বলতে চাই। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, আমাদের যেন তার সঙ্গে কথা বলতে দেওয়া হয়। এরসঙ্গে আরও অন্যান্য নির্দেশও আদালত দিয়েছেন। কিন্তু সরকার এগুলো পূরণ করেনি। আমার বাবা অত্যন্ত দৃঢ়চেতার মানুষ। তিনি জানেন জেলে আরও অন্যান্য রাজবন্দি আছেন। এখন আমাদের পরিবারের কিছু সদস্যও জেলে আছেন। এ কারণে নিজের মুক্তির চুক্তিতে হ্যাঁ বলা তার জন্য বেশ কঠিন।”

সূত্র: ব্লুমবার্গ

aliul / aliul

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে