ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:১১

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধাীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) কিছু দিন আগে কারিমা আর্মড অ্যাসল্ড ডিভিশন (কা’দ) নামে নতুন একটি নারী যোদ্ধা ব্রিগেড গঠন করেছে।

নতুন এই নারী ব্রিগেডের সদস্যরা বেলুচিস্তানের তুরবাত শহর, এবং কালাত শহরের মাংচার শহরে অভিযান চালিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ৯ জন সদস্যকে হত্যাও করেছেন। এই সেনাসদস্যরা সবাই পাকিস্তান সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন।

গত কাল সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে বিএলএফ। সেই ভিডিওতে দেখা গেছে, কিউআরএফের একটি গাড়ি বহরে হামলার আগে কারিমা আর্মড ডিভিশেনের এক নারী কমান্ডার যোদ্ধাদের ব্রিফ করছেন। ভিডিও আলাদা কিছু দৃশ্যে কালাতের মাংচার এলাকায় সশস্ত্র নারী যোদ্ধাদের তল্লাশি চালাতেও দেখা গিয়েছে।

যে ৯ পাক সেনাসদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জন তুরবাতে এবং ৩ জন মাংচারে প্রাণ হারিয়েছেন। ভিডিওবার্তায় বিএলএফ বলেছে, প্রথম অভিযানটি পরিচালনা করা হয়েছিল তুরবাতে। মাংচারে ৩ জন নিহততের পাশাপাশি বেশ কয়েক জন সেনাসদস্য আহতও হয়েছেন। তবে আহতদের সংখ্যা জানতে পারেনি বিএলএফ।

ভিডিওতে যা দেখা গেছে

ফুটেজে দেখা যায়, তুরবাতে ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’-এর একটি গাড়িবহরে কথিত হামলার আগে ‘কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (KAAD)-এর নারী কমান্ডার যোদ্ধাদের ব্রিফিং দিচ্ছেন; অন্যদিকে আলাদা কিছু দৃশ্যে কালাতের মাংচার এলাকায় নারী যোদ্ধাদের আকস্মিক তল্লাশি অভিযান চালাতে দেখা যায়।

বিদ্রোহী গোষ্ঠীটির তথ্যমতে, কালাতের এই অভিযানটি ছিল তাদের ইউনিটের দ্বিতীয় অভিযান।

সেনা সদস্যদের হত্যা ও আহতের যে দাবি করা হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : ইন্ডিয়া টুডে

aliul / aliul

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস