ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:৫০

ভারতের নয়াদিল্লির বিজেপি রাজ্য সরকারের পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ ভার্মা এক যুবককে সবার সামনে থাপ্পড় মারেন। এরপর সাথে সাথে ওই যুবকও মন্ত্রীকে সবার সামনে ধাক্কা দিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর একটি সড়কের দুর্নীতি দেখতে গিয়ে মেজাজ হারান এ মন্ত্রী।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) এমএলএ জারনাইল সিং ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিজেপির মন্ত্রীকে দেখাচ্ছিলেন কত দুর্নীতি করে রাস্তা তৈরি করা হয়েছে, যা হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে।

ওই সময় এএপির এমএলএ এবং বিজেপির ওই মন্ত্রীর মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। আর ওই সময় সেখানকার লাইভ ভিডিও করছিলেন এমএলএ-এর সহকারী সাহিব সিং।

তিনি মন্ত্রীর খুব কাছে মোবাইল ধরে ছিলেন। এ সময় হঠাৎ করে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে তার হাত থেকে মোবাইল ফেলে দেন এবং তাকে একটি থাপ্পড় মারেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তাকেও ধাক্কা দেন। এরপর সেখানে থাকা অন্যান্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

এনডিটিভি জানিয়েছে, এমএলএ-এর সহকারী সাহিব সিং পুলিশের কাছে অভিযোগ করেছেন। যদিও এটি পুলিশ আমল-অযোগ্য অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করেছে। ফলে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে একজন ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে।

এদিকে মন্ত্রী প্রবেশ ভার্মা দাবি করেছেন, ওই যুবক তার পরিবার নিয়ে বাজে মন্তব্য করছিল। এ কারণে তিনি তাকে থাপ্পড় মেরেছেন।

এ ঘটনার পর আম আদমি পার্টি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করে।

সূত্র: এনডিটিভি

aliul / aliul

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে