এবার অজয় দেবগনের সিনেমায় ‘মানিকে মাগে হিতে’
শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইয়োহানি ডি’ সিলভা এবার গান গাইবেন বলিউডের ছবিতে। অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিংয়ের ‘থ্যাঙ্ক গড’ ছবিতেই গান গাইতে চলেছেন তিনি।
জানা গেছে, এই ছবিতেই সিংহলি ভাষার গান মানিকে মাগে হিতের হিন্দি ভার্সনই শোনা যাবে। সিনেমার পরিচালক ইন্দ্রকুমার।
কয়েকদিন আগে ওটিটিতে মুক্তি পাওয়া ‘শিদ্দত’ ছবির প্রোমোশনের জন্য গান গেয়েছিলেন ইয়োহানি। তবে এবার আর শুধু প্রোমশনাল গান নয়, বরং ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ই গাইবেন হিন্দিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি বলেন, বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সেসব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।
ইয়োহানি বলেন, আমার এ আর রহমানের সংগীত খুব ভালো লাগে। আমি তার সঙ্গে একবার কাজ করতে চাই।
মানিকে মাগে হিতে গান প্রকাশের পর রাতারাতি নেট দুনিয়ার সেনসেশন হয়ে উঠেন শ্রীলঙ্কান কন্যা ইয়োহানি ডি’ সিলভা। সাধারণ মানুষ থেকে টলিউড, বলিউডের সেলিব্রেটিরা মজেন ইয়োহানির এই গানে। গত ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দ্রাবাদে পারফর্ম করেন তিনি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত