ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন তাপসী পান্নু
মাত্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি রেশমি রকেট। ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ আরেক বলিউড তারকা ভিকি কৌশল।
ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী পান্নুকে জিজ্ঞাসা করা হয়েছিল ভিকি কৌশলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন? উত্তরে তাপসী বলেন, ‘আমি আর ভিকি ভালো বন্ধু। যাই হয়ে যাক না কেন, আমরা একে অপরের পাশে সব সময়ে আছি।’
তিনি বলেন, ‘যখনই আমি আর ভিকি কথা বলি, ছবির কথা খুব কমই হয়। কাজের বাইরে সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করি আমরা। আমার মনে হয় এটাই প্রকৃত বন্ধুত্ব।’
তাপসী পান্নু এবং ভিকি কৌশল মানমারজিয়ান ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
কিছুদিন আগেই শাহরুখপুত্র আরিয়ান খানের বিষয়ে মুখ খুলেছেন স্পষ্টবাদী অভিনেত্রী তাপসী। কিং খানের ছেলের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘পাবলিক ফিগার হলে এই সবই জীবনের অঙ্গ হয়ে যায়। আর এই ব্যাগেজ শুধু যিনি পাবলিক ফিগার তিনি নন, তার গোটা পরিবারকে বইতে হয়। সে তাদের ভালো লাগুক বা না লাগুক।’
তিনি আরও বলেন ‘স্টার স্টেটাস এনজয় করার যেমন পজিটিভ দিক যেমন আছে, তেমনই একাধিক নেগেটিভ দিকও রয়েছে। বড় কোনো স্টারের পরিবার অনেক সুযোগ সুবিধাও তো এনজয় করে। ঠিক কিনা? মাঝে মধ্যে নেগেটিভ দিকটারও মুখোমুখি হতে হয়।’
তাপসী পান্নু বলেন, ‘আশপাশের মানুষ তো অনেক কিছুই বলতে থাকবে। কিন্তু যতক্ষণ দেশের আইন মেনে সব রকম আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে আরিয়ান বা তার পরিবার তৈরি, ততক্ষণ অন্যকিছু নিয়ে ভাবার কোনো কারণ নেই। আজ মানুষ এক রকম বলছেন, কাল আরেক রকম ব্যাখ্যা করবেন, আবার পরশু সম্পূর্ণ অন্য সুরে কথা বলবেন।’
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত