ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ বিকাল ৬:৩৯

ভারতের অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। মিয়ানমার সীমান্তের কাছের ওই জেলায় স্থানীয় বিদ্রোহীদের হামলার ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে ২১ আসাম রাইফেলসের জওয়ানরা সীমান্ত বেড়া নির্মাণকাজ চলা একটি এলাকায় টহল দেন। সেই সময় অতর্কিত ওই হামলার ঘটনা ঘটে।

আসাম রাইফেলসের নিহত ওই জওয়ানের নাম হাবিলদার জানখোখাই কুকি (৪২)। আহত জওয়ানদের বর্তমানে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এনএসসিএন (কে-ওয়াইএ) উপদলের বিদ্রোহীরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ওই এলাকায় অবস্থান নেওয়া বিদ্রোহীদের নির্মূল করতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলার ওই এলাকায় স্থানীয় বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা ও অবাধ চলাচল রয়েছে। যে কারণে চ্যাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা বরাবরই বেশ সংবেদনশীল ও উত্তপ্ত।

সূত্র: এনডিটিভি।

aliul / aliul

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের