প্রাকৃতিকভাবে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এই প্রক্রিয়া খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও শারীরিক কার্যকলাপের ওপর নির্ভরশীল। অনেকেই করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট ও ভিটামিনের ওপর নির্ভরশীল হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। তবে খুব সহজেই প্রাকৃতিক কিছু খাবার থেকেই বাড়িয়ে নেয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা।
আমলকি : আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমলকিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে। আমলকি বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান বানাতেও সাহায্য করে।
সজনে : সজনেতে ৯০টি বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। যার ফলে মাল্টি ভিটামিন হিসেবে এটি খুব ভালো কাজ করে। এতে প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আইরন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও এতে ভিটামিন বি-১, ভিটামিন বি-২ এবং ভিটামিন বি-৩ থাকে। তাই রোগ প্রতিরোধে এটি উপকারী।
মিষ্টি আলু : মিষ্টি আলু দামে কম এবং খুবই সহজলভ্য। মিষ্টি আলুতে থাকে কার্বোহাইড্রেট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ভিটামিন বি-৫, ভিটামিন বি-৭ এবং অ্যান্থসায়ানিন থাকে যা ইমিউনিটি বৃদ্ধির সঙ্গে হার্টকেও ভালো রাখে।
আম : প্রত্যেক মরশুম ফলের নিজের গুণাগুণ থাকে এই গরমকাল আমের সময়। আমে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, পটাসিয়াম, ভিটামিন ডি থাকে। আমে উপস্থিত ভিটামিন এ ও সি কোলাজেন উৎপাদন করে যা ত্বকের কোষকে রক্ষা করে।
কুমড়া : অনেকেই কুমড়া খেতে পছন্দ করেন না। কিন্তু কুমড়োর অনেক শারীরিক গুণাগুণ আছে। এতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যেই গুলি প্রধান ভূমিকা পালন করে।
প্রীতি / জামান
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ