ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৪৫

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমান সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করেছে। জানা গেছে, বিমানটি মাত্র ২ মিনিটের মধ্যে ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। ওই সময় বিমানের ভেতর থাকা যাত্রীরা ভেবেছিলেন, হয়ত যান্ত্রিক ক্রুটির কারণে বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছেন পাইলটরা।

তবে এখন জানা যাচ্ছে, ফ্লাই দুবাইয়ের ওই বিমানটির ভেতর দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরমধ্যে এক পাইলট আরেক পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। ছুরির আঘাতটি এতটাই বড় ছিল যে, পাইলটের পরিহিত শার্ট রক্তে ভিজে যায়।

তবে ওই বিমানের যাত্রীদের ভাগ্য ভালো থাকায় তারা নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেছেন।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে বিমানটির এক যাত্রী জানিয়েছেন, যখন দুই পাইলটের মধ্যে ঝামেলা চলছিল এবং বিমানটি খুবই দ্রুত নিচে নেমে আসছিল, তখন ওই বিমানের যাত্রীদের আসনে দুজন পাইলট ছিলেন। তারাই পরবর্তীতে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে এটি সৌদির তাবুবে গিয়ে জরুরি অবতরণ করান।

ওই যাত্রী বলেছেন, বিমানের হামলাকারী পাইলটকে সামনে থাকা যাত্রীরা নিবৃত করেন এবং তাকে ককপিট থেকে বের করে নিয়ে আসেন। ওই সময় বিমানের পেছনে দুজন পাইলট বসে ছিলেন। আমি চিৎকার করে তাদের দৌড়ে গিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিতে বলি।

এছাড়া আহত পাইলটকে বিমানে থাকা এক ডেন্টিস্ট জীবনরক্ষাকারী চিকিৎসা দেন বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাইলটদের হাতাহাতির মধ্যেই বিমানটি থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠানো হয়। সাধারণত ছিনতাইয়ের শিকার হলে হলে এমন সংকেত পাঠানো হয় উড়োজাহাজ থেকে।

সংকেত পাঠানোর পর বেন গুরিয়ন বিমান বন্দরে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপক তোড়জোড় শুরু হয়। তবে পরে জানা যায়, ছিনতাই সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।

সংকেত পাঠানোর পর গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সাবই নিরাপদ আছেন।

aliul / aliul

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা