ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৭:৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তেল আল-হাওয়া নামে একটি এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে, ইসরায়েলিরা তেল আল-হাওয়ায় একটি গাড়িকে টার্গেট করে। যারা নিহত হয়েছেন তারা সবাই গাড়ির ভেতর ছিলেন নাকি বাইরে ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। এরপর থেকেই গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল।

গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। তা সত্ত্বেও দখলদাররা তাদের হামলা অব্যাহত রেখেছে। তারা প্রতিদিনই উপত্যকাটিতে বিমান হামলা চালাচ্ছে।

ফিলিস্তিনিদের শঙ্কা ইসরায়েলিরা হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে। এরফলে আসন্ন শীতে তারা আরও দুর্ভোগে পড়তে পারেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েল গাজায় হামলা চালানোর পরপরই দাবি করে থাকে হামাসের সদস্যদের টার্গেট করে তারা। তবে যারা আহত বা নিহত হন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

ইসরায়েলিরা গাজায় প্রতিদিন হামলা চালালেও হামাস যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালায়নি। এছাড়া হামাস আগের চেয়ে অনেকটা দুর্বলও হয়ে গেছে। 

সূত্র: আলজাজিরা

aliul / aliul

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি