ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৭:৫৩

হরমুজ প্রণালি খুলে দেওয়া ও নৌ-অবরোধ তুলে নেওয়া নিয়ে ইরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে তেহরান। যদিও কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানিদের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তবে ইরান এর জবাবে বলেছিল, তারা তাদের প্রস্তাবের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধটি আট মাসে পা দিতে চলছে। এমন অবস্থায় গত সপ্তাহে ইরান নতুন একটি প্রস্তাব দেয়। যেটির লক্ষ্য ছিল ভেস্তে যাওয়া যুদ্ধবিরতিটি পুনর্জাগরিত করা।

যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের নতুন প্রস্তাবে বলা আছে, যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ তুলে নেবে, ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেবে, সব ফ্রন্টে লড়াই বন্ধ করবে এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আর এর বদলে ইরান সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে।

ইরানের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে মার্কিনিদের জবাব পৌঁছেছে। এরপর তিনি তা ইরান সরকারের কাছে পৌঁছে দিয়েছেন।

তবে মার্কিনিরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে নাকি রাজি হয়েছে নাকি আরও আলোচনায় সম্মতি হয়েছে তার কিছুই বলেননি সূত্রটি।

এরআগে ট্রাম্প গত শনিবার বলেন, ইরানের নতুন প্রস্তাবকে তিনি নাকচ করে দিয়েছেন। এ সময় তিনি জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা সীমিত করার যে খবর বের হয়েছে সেটি সত্যি নয়।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। কিন্তু এটি মাত্র কয়েকদিনের মধ্যে ভেস্তে যায়। দুই পক্ষই হামলা ও পাল্টা হামলায় জড়িত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুনে যুদ্ধবিরতির চুক্তিতে যা ছিল নতুন প্রস্তাবে তাই আছে।

সূত্র: রয়টার্স

aliul / aliul

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি