‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত রোববার খাজা আসিফকে আফগান-পাক সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন আফগানিস্তানের নারী সাংবাদিক নাজিরা কারিমি। এ সময় তিনি তালেবানের সঙ্গে অতীতে পাকিস্তানের ভালো সম্পর্ক ও পাকিস্তানের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন করেন।
এছাড়া আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন করেন তিনি। তখন খাজা আসিফ একটু ভিন্নভাবে ওই নারী সাংবাদিককে উত্তর দেন। তিনি তার কাপড়ের দিকে আঙুল উঁচিয়ে বলেন, এভাবে আফগানিস্তানে যাবেন না, তাহলে তালেবান আপনার গলা কেটে দেবে।
ওই সময় খাজা আসিফের সঙ্গে থাকা ব্যক্তিরা হাসেন। সাক্ষাৎকারটি গত রোববারের হলেও এটি গতকাল বুধবার আলোচনায় এসেছে।
প্রশ্ন উঠেছে একজন নারী সাংবাদিক যখন নারীদের অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন, তখন এটিকে খাজা আসিফ কতটা হাস্যরসে পরিণত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, “একজন নারীর কাছ থেকে একটি সিরিয়ার প্রশ্নের জবাব এভাবে দেওয়া অত্যন্ত লজ্জাজনক।”
গত চার দশকে একাধিক যুদ্ধ ও সংঘাতে জর্জরিত হয়েছে আফগানিস্তান। এ সময় লাখ লাখ আফগান পাকিস্তানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। খাজা আসিফ এ নারী সাংবাদিককে বলেছেন, আফগানদের আশ্রয় দেওয়া তাদের জন্য ভুল ছিল। এছাড়া আফগানিস্তান ভালো প্রতিবেশী নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়গুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান এজন্য তালেবানকে দায়ী করে থাকে। তাদের মতে, তালেবান সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ এবং আশ্রয় দেয়। ফলে আফগানিস্তান থেকে এসে তারা হামলা চালিয়ে যেতে পারে।
aliul / aliul
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা