ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১২:২২

আফগানিস্তানে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে দুটি আলাদা স্থানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এরআগে আফগানিস্তান গতকাল রাতে জানায়, পাকিস্তান তাদের হেলমান্দ এবং কুনার প্রদেশে হামলা চালিয়েছে। এতে ৯ নারী ও শিশু নিহত হয়েছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এক্সে এক পোস্টে জাবিহুল্লাহ বলেন, হেলমান্দ ও কুনারে চালানো পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন বিরোধী অপরাধ।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত তিনমাস ধরে কোনো উত্তেজনা ছিল না। তবে গত দুই সপ্তাহে একটি মসজিদসহ একাধিক জায়গায় সশস্ত্র গোষ্ঠীর হামলার পর তালেবান সরকারকে দায়ী করা শুরু করে পাকিস্তান। তারা দাবি করতে থাকে, তালেবানের আশ্রয় প্রশ্রয়ে থেকে এসব সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে এসে হামলা চালায়।

মসজিদে হামলার পর থেকেই উত্তেজনা আবারও বাড়তে থাকে। এরমধ্যে পাকিস্তান অন্তত দুইবার আফগানিস্তানে সরাসরি বিমান হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান হতাহত নিয়ে যে তথ্য দিয়েছে সেটি তারা নিজেরা যাচাই করতে পারেনি।

সূত্র: আলজাজিরা

aliul / aliul

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড