ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানে এক পাইলটের ওপর অপর পাইলটের হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনার পর বলা হয়, বিমানের ক্যাপ্টেন স্মিত মচ্ছাড়কে ছুরি দিয়ে আঘাত করেছেন তার কো-পাইলট। কিন্তু এখন শোনা যাচ্ছে, ওই ক্যাপ্টেনকে হাতুড়ি দিয়ে আঘাত করেছেন তিনি।
ঘটনার পরপরই প্রশ্ন তৈরি হয় একজন পাইলট এত নিরাপত্তা ব্যবস্থা পার করে কীভাবে বিমানে ছুরি নিয়ে উঠেছিলেন। তখন বলা হচ্ছিল, হয়তবা খাবার খাওয়ার জন্য যে ছুরি দেওয়া হয়, তিনি সেটি ব্যবহার করেছেন।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, তদন্ত করে দেখা গেছে, হামলাকারী কো-পাইলট বিমানের ককপিটে কোনো ছুরি বা অন্য কোনো অস্ত্র লুকিয়ে নেননি। এর বদলে তিনি ‘ক্র্যাশ এক্স’ ব্যবহার করে থাকতে পারেন। যা ‘ফায়ার এক্স’ নামেও পরিচিত। হাতুড়ি বিমানের ককপিটে রাখা ছিল।
বিমানের ভেতর কেন হাতুড়ি?
আন্তর্জাতিক অ্যাভিয়েশনের নিয়মেই আছে, বিমানে এই হাতুড়ি বাধ্যতামূলকভাবে রাখতে হবে। আর এটি বিমান তৈরির সময় ফ্যাক্টরি থেকেই যুক্ত করে দেওয়া হয়।
এই হাতুড়ি রাখা হয় যদি বিমান কোনোভাবে বিধ্বস্ত হয় এবং এটি অক্ষত থাকে তাহলে বিমানের বাহ্যিক অংশ ভেঙে যেন যাত্রী ও ক্রুরা বের হয়ে আসতে পারেন।
আগে এই হাতুড়িগুলো বিমানের যাত্রীদের বসার স্থান বা কেবিনে রাখা হতো। কিন্তু ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর এগুলো কেবিন থেকে সরিয়ে শুধুমাত্র ককপিটে রাখা শুরু হয়। ফলে বিমানের পাইলট খুব সহজেই এগুলোর নাগাল পেয়ে থাকেন।
হামলার শিকার হওয়া পাইলট ভারতীয় ইতিমধ্যে জানা গেছে। অপরদিকে হামলাকারী কো-পাইলট ওমানি বলে শোনা যাচ্ছে। কিন্তু তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: সিবিএস
aliul / aliul
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি