আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ২ লাখ ৫০ হাজারেরও বেশি ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সময়ে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও কঠোর এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালকে দেশটির পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ভিসা বাতিলের এই পদক্ষেপের লক্ষ্য ছিল সেই সব বিদেশি নাগরিক, যারা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন, যুক্তরাষ্ট্র বা আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন, নাগরিকদের সঙ্গে প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার কিংবা জাতীয় নিরাপত্তা বিপন্ন করেছেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর অধীনে পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজারেরও বেশি ভিসা বাতিল করেছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক; যা আমেরিকান জনগণকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
তিনি জোর দিয়ে বলেন, ভিসা সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত। তিনি সতর্ক করে বলেন, মার্কিন ভিসা হলো একটি ‘সুযোগ, কোনও অধিকার নয়’ এবং কমিউনিটির নিরাপত্তার জন্য যারা হুমকি, তাদের সরিয়ে দিতে কর্তৃপক্ষ যাচাই-বাছাই প্রক্রিয়া অব্যাহত রাখবে।
বাতিল করা ভিসাগুলোর মধ্যে ২ হাজার ৩০০টি ভিসা ‘বার্থ ট্যুরিজমের’ সঙ্গে যুক্ত ছিল; যেখানে গর্ভবতী বিদেশি নারীরা সন্তানদের জন্য স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে বিশেষভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে থাকেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরুর ২৭ জন বর্তমান ও সাবেক লাতিন আমেরিকান কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভিসাও বাতিল করেছে।
মার্কিন প্রশাসন চলতি গ্রীষ্মে প্রায় ২ লাখ বিদেশির বি১ ও বি২ ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি শুরু করে; যারা পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেছিলেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, আমেরিকানরা ভুয়া আশ্রয়ের দাবিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। যা আইনি ফাঁকফোকরের অপব্যবহার এবং বিচার প্রক্রিয়াকে স্তূপীকৃত করে ফেলে।
গত আগস্টে পররাষ্ট্র দপ্তরের ১ লাখ ৭৫ হাজারেরও বেশি ভিসা বাতিলের পর নতুন এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগস্টের ওই ভিসা বাতিলের মূল কারণ ছিল হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদকসংক্রান্ত অপরাধে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক কিংবা মুখোমুখি হওয়ার মতো বিভিন্ন ঘটনা।
সূত্র: ফক্স নিউজ।
aliul / aliul
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে