ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৩:২১

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী বিমান দুদিন আগে ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে যায়। ওইদিন বিমানের ক্যাপ্টেনকে কো-পাইলট হাতুড়ি দিয়ে আঘাত বা ছুরিকাঘাত করে বিমানটি ভূপাতিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করছে ইসরায়েল।

এরমধ্যে ওইদিনের ঘটনা নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। জানা গেছে, কয়েকজন যাত্রীর বুদ্ধিমত্তায় নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যান অন্য যাত্রীরা। এরমধ্যে একজন হলেন ইয়ানিভ হাইয়ুন। যিনি পাইলটদের ধস্তাধস্তির সময় ককপিটে প্রবেশ করেন এবং নিজে গিয়ে পাইলটের আসনে বসেন। ওই সময় বিমানটি খাড়াখাড়িভাবে নিচের দিকে নেমে আসছিল। তিনি বিমানের কন্ট্রোলটি পেছন দিকে টান দিয়ে বিমানটিকে প্রথমে সোজা করেন। এরপর একজন অফ ডিউটি পাইলট এটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান।    

ইয়ানিভকে অনেকে হিরো হিসেবে আখ্যায়িত করছেন। ঘটনার দিন সৌদি থেকে ইসরায়েলে ফিরে তিনি যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন। ওই সময় নেতানিয়াহুই তাকে জিজ্ঞেস করেন তিনি কীভাবে বিমানটি কন্ট্রোল করলেন।

জবাবে ইয়ানিভ জানান, বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে টিভি শো দেখেন তিনি। সেখান থেকেই জেনেছেন কিভাবে বিমান চালানো হয়। তিনি নেতানিয়াহুকে বলেন, “আমি বিমান বিধ্বস্ত অনুসন্ধানের শো দেখি প্রধানমন্ত্রী।”

ইয়ানিভ আরও জানিয়েছেন, যখন তারা ককপিটের কাছে যান তখন দেখতে পান ক্যাপ্টেন রক্তমাখা অবস্থায় ককপিটের দরজার সামনেই পড়ে আছেন। তখন তারা তাকে খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ককপিটের ভেতর প্রবেশ করেন। আর যে কো পাইলট হামলা চালিয়েছিলেন তাকে গলায় চেপে ধরে মাটিতে শুইয়ে ফেলেন। এরপর তিনি গিয়ে পাইলটের আসনে বসে কন্ট্রোল পেছনের দিকে টান দেন। এতে করে বিমানটি খাড়াখাড়িভাবে পড়ে বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পায়।

সূত্র: দ্য সান

aliul / aliul

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র