ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৩:২৫

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী বিমানে হামলার শিকার হওয়া ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন।

এতে দেখা যাচ্ছে তার মাথার চারপাশে ব্যান্ডেজ লাগানো। তবে তিনি বেশ ভালোভাবেই কথা পারছিলেন। যদিও তিনি কিছুটা ক্লান্ত।

মোদির সঙ্গে প্রায় ১০ মিনিটের ভিডিও আলাপে পাইলট স্মিত মাচ্ছাড় বলেন, “ওই সময় আমি আমার জীবন বাঁচানোর জন্য লড়াই করছিলাম। হামলার কারণে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় আমি পড়ে গিয়েছিলাম। ওই সময় আমি ভাবছিলাম যদি আমি ওঠে দাঁড়াতে না পারি তাহলে কী হবে?”

তখন মনের মধ্যে তার একটা বিষয়ই কাজ করছিল, আর একবার দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং ককপিটের দরজা খুলে দিতে হবে।

স্মিত বলেন, “ওই সময় আমি জানতাম, শেষ একবার চেষ্টা। আমার মন বলছিল, স্মিত দরজাটা খুলে দাও, শুধু এটি করো। এমনকি ওই সময়ও সে (হামলকারী কো-পাইলট) আমাকে মারছিল।”

“আর ঠিক তখনই আমি ককপিটের দরজা খুলে দেই। এরপর সবাই ভেতরে ঢোকে। আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য এটি করছিলাম। কিন্তু সঙ্গে আমি জানতাম, সবাইকে আমি মরতে দিতে পারি না।”

স্মিত মোদিকে জানিয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়ে যখন মেঝেতে পড়েছিলেন তখন বুঝতে পারেন বিমানটি খাড়াখাড়িভাবে নিচে নেমে যাচ্ছে।

আর ওই সময় হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র বই হনুমান চলিশা পাঠ করছিলেন বলেও জানিয়েছেন এই ভারতীয় পাইলট।

মোদি তাকে বলেন, এমন বিরোচিত কাজের মাধ্যমে তিনি ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করেছেন।

সূত্র: সিএনএন, এনডিটিভি

aliul / aliul

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র