সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে পাকিস্তানের এক সাবেক সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। এরপর তার ছবি ও পরিচয় প্রকাশ করে খবর প্রচার করা হয় দেশটির সংবাদমাধ্যমে। তবে ভারত যাকে নিহত হিসেবে উপস্থাপন করেছে তাকে সাংবাদিকদের সামনে এনে জীবিত অবস্থায় দেখিয়েছে পাকিস্তান।
এরপর প্রশ্ন উঠেছে ভারতীয় সেনারা জম্মু কাশ্মিরে আসলে কাকে হত্যা করেছে।
গত বুধবার ভারতের পক্ষ থেকে জানানো হয় মুসা ওরফে আসিফ ফওজল নামে ওই বিদ্রোহী কমান্ডারকে হত্যা করা হয়েছে। যিনি জম্মু ও কাশ্মিরে গত বছর পেহেলগাম হামলায় জড়িত ছিলেন।
এ সময় তার ছবি ও পরিচয়পত্র প্রকাশ করে ভারত। দেশটি জানায়, এই বিদ্রোহী এক সময় পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডো ছিল।
তার ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পাকিস্তানের সেনাবাহিনীর নজরে আসে। এরপর গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত করে পাকিস্তান।
দেশটির সেনা মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ সময় জানান, ভারত এ নিয়ে মিথ্যা গল্প সাজিয়েছে।
যে সেনাকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয় তার নাম মোহাম্মদ আসিফ বলে জানান লেফটেনেন্ট জেনালের আহমেদ শরীফ। তিনি বলেন, মোহাম্মদ আসিফ ২০২৩ সালেই সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন।
এ সময় তিনি হেসে হেসে আসিফকে সামনে আসতে বলতে বলেন, “ইনি হলেন সেই সুপারম্যান (হাসি)। আপনারা এ সুপারম্যানকে দেখতে পাচ্ছেন। আসিফ আপনি আপনার অর্জন নিয়ে আমাদের বলুন। আপনি কী কী করছেন।” এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকরাও হেসে দেন।
আসিফ সাংবাদিকদের বলেন, “ভারতীয় মিডিয়ায় আমার বন্ধুরা দেখতে পায় আমাকে নাকি কাশ্মিরে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। এরপর বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করে। তখন আমি তাদের আশ্বস্ত করে বলি, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।’”
আসিফ আরও বলেছেন, “আমি ভারতীয় মিডিয়ায় দেখেছি আমার ছবি ও আমার ব্যক্তিগত মিলিটারি রেকর্ডগুলো দেখানো হচ্ছে। আমি দেখে অবাক হই যে তারা আমার জাতীয় পরিচয়পত্রও প্রদর্শন করছে। ওই সময় ভারতীয় মিডিয়াগুলো দাবি করছিল আমি কাশ্মিরে নিহত হয়েছি।”
“এ নিয়ে আমি বেশ অবাক হই। আমি বাড়িতে বসে আছি, আর তারা দাবি করছিল আমাকে কাশ্মিরে হত্যা করা হয়েছে। আল্লাহর রহমতে আমি জীবিত আছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি।”
পাকিস্তানের সেনা মুখপাত্র বলেছেন, ভারতীয় সেনারা জম্মু কাশ্মিরে সাধারণ মুসলিমদের হত্যা করে এরপর তাদের সন্ত্রাসী হিসেবে প্রচার চালায়। কিন্তু এবার ভারত একটু বেশি দূর এগিয়ে দাবি করেছে তারা পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।
সূত্র: টিআরটি
aliul / aliul
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?