ইসরায়েলে বিমান বিধ্বস্ত
ইসরায়েলের কাফর কারা নামে একটি এলাকায় বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সেখানে ছোট এ বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫ এর সাথে অবস্থিত।
বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখানে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ। এরপর তারা বিমানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বিমানটির আগুন পাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ছিল।
বিমান বিধ্বস্ত হওয়ার পর মহাসড়কটি বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। পরবর্তীতে জানা যায়, ওই বিমান দিয়ে প্রশিক্ষণমূলক ফ্লাইট চালানো হচ্ছিল।
উদ্ধারকারীরা বিমান থেকে ৩৪ বছর বয়সী একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তার শরীরে বেশি কিছু অংশ পুড়ে গেছে। অপর যে একজন ছিলেন তিনি বিমানের ভেতরই আটকা পড়ে যান। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: জেরুজালেম পোস্ট
aliul / aliul
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু