মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
যুক্তরাষ্ট্রের টেনাসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডে কার্যকরে দুটি বিষাক্ত ইনজেকশন পুশ করা ক্রিস্টিয়া পাইকের অবস্থা বেশ খারাপ। ইনজেকশন দেওয়ার পর সাথে সাথে তার মৃত্যু হয়নি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
গত বুধবার রাতে ক্রিস্টিয়ার শরীরে ওই বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়। দীর্ঘক্ষণ ছটফট করলেও ওই সময় তার মৃত্যু হয়নি। পরে হাসপাতালে নেওয়া হলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাচ্ছিল না।
অবশেষে স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) তার আইনজীবীরা আদালতকে দেওয়া লিখিত কাগজে বলেছেন, ক্রিস্টিয়া নাসভিলের একটি হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার শরীরে পুশ করা পেনটোবারবিটালগুলো এখন পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে।
আর তার শারীরিক অবস্থা এখন বেশ খারাপ।
১৯৯৫ সালে নিজের ছেলে বন্ধুকে নিয়ে কলিন স্লেমার নামে এক সহপাঠীকে হত্যা করেন ক্রিস্টিয়া। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। আর কলিন স্লেমারের বয়স ছিল ১৯। কিশোরী বয়সে করা সেই হত্যাকাণ্ডের জন্য দীর্ঘ ৩২ বছর কারাবাসের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এটি মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।
এখন তার আইনজীবীরা তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। একজন আইনজীবী বলেছেন, ক্রিস্টিয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন। তাই এখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত।
হত্যাকারী এ নারীর আইনজীবী আরও বলেছেন, যখন তার শরীরে ইনজেকশন পুশ করা হয় তখন তিনি কান্না করেন এবং জোরে জোরে শ্বাস ফেলেন।
সূত্র: বিবিসি
aliul / aliul
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত