পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
সংযুক্ত আরব আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানের হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এ পাইলট ওমানের নাগরিক।
সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, হামাম অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। যা তার সামাজিকমাধ্যমে পোস্ট করা পুরোনো পোস্টগুলোতে ফুটে উঠেছে।
এরমধ্যে একটি পোস্টে নিজের বিয়ের জন্য মায়ের পাত্রী খোঁজার কথা উল্লেখ করেছেন তিনি। এতে তিনি বলেছেন, তার শর্ত ছিল যে তার স্ত্রী হবে, বিয়ের পর তাকে নিকাব পরতে হবে এবং চাকরি করা যাবে না। কিন্তু তার এ শর্তে কোনো মেয়ে রাজি হয়নি। কিন্তু যখন জানতে পারে তিনি পাইলট, তখন সবাই তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়।
২০২২ সালে এক্সে করা পোস্টে তিনি এ নিয়ে বলেছেন, “আমার শর্ত মানবে এমন পাত্রী খুঁজে পেতে মা হিমশিম খাচ্ছিল। আমার শর্ত ছিল নিকাব পরতে হবে এবং বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু তারা সবাই (বিয়ের জন্য খোঁজা পাত্রী) আমার শর্ত প্রত্যাখ্যান করে। আমার মা তাদের বলে ‘আমার ছেলে পাইলট’। আর এটি শুনে তারা সবাই হঠাৎ বিয়ের জন্য রাজি হয়ে যায়।”
এছাড়া নারী ও পুরুষদের একসঙ্গে কাজ করা নিয়েও দ্বিমত ছিল হামামের। তার মতে, এটি নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
২০২২ সালেই করা পোস্টে তিনি লেখেন, “কতজন সম্মানীয়, ধার্মিক মেয়ে ছেলেদের সঙ্গে একসঙ্গে কাজ করে ধ্বংস হয়ে গেছে এবং তাদের কৌশলে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে?”
গত বুধবার বিধ্বস্তের চেষ্টা করা ফ্লাইদুবাইয়ের বিমানটি চালাচ্ছিলেন ভারতীয় ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড় এবং ওমানি পাইলট হামাম। বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় হামাম ভারতীয় পাইলটকে ধারালো কিছু দিয়ে আঘাত করেন। তিনি বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করলেও এতে সফল হননি।
সূত্র: সিএনএন
aliul / aliul
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত