দেবকে ‘ব্যাড বয়’ বললেন স্পা আন্টি
দেবের প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর বোনঝি আমাইরা। কেবল রুক্মিণী নন, দেবের সঙ্গেও বেশ ভাব আছে তার। সারা বাড়ি মাতিয়ে রাখে সে। দেব-রুক্মিণীর নয়নের মণি সে।
আমাইরার জন্মদিন ছিল গতকাল (২০ অক্টোবর)। ৭ বছরে পা দিল সে। তাঁর উদ্দেশ্যে আগেই শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রুক্মিণী। তাকে জীবনের ভালোবাসা বলে পোস্ট করেছেন একটি আদুরে ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সবকিছু বদলে দিয়েছ তুমি। আমার সূর্যের কিরণ তুমি। আমার পুতুল তুমি। আমার প্রিয় ঈশ্বর। তোমাকে আমি যেভাবে ভালোবাসি, আর কাউকেই বাসি না। সময় চলে যাচ্ছে। আর এই সময় তোমাকে দিয়ে যাচ্ছে ওড়ার ডানা।’
রুক্মিণীর মতো দেবও পোস্ট করেছেন একটি মজার ভিডিও। সেখানেও দেখা যাচ্ছে আমাইরার সঙ্গে খুনসুটি করছেন তিনি। সেই ভিডিওতেই দেবকে ‘ব্যাড বয়’ বলছে আমাইরা। ভিডিও শেষে দেব লিখছেন, ‘শুভ জন্মদিন আমার স্পা আন্টি’।
পূজায় দেব-রুক্মিণী দুজনেরই ছবি মুক্তি পেয়েছে। রুক্মিণী ডেবিউ করেছেন বলিউডে। অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে কাজ করেছেন ‘সনক’ ছবিতে। ক্রাইম থ্রিলার ছবিটি মুক্তি পেয়েছে গত ১৫ অক্টোবর। খুব অল্প সময়ের মধ্যে টলিউডের গণ্ডি টপকে বলিউডের প্রজেক্টে জায়গা করে নিয়েছেন রুক্মিণী। ‘ককপিট’, ‘কবীর’-এর মতো বাংলা ছবিতেও তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ‘সনক’-এ রুক্মিণীর অভিনয় দেখে সকলের সামনেই তাকে বাহবা দিয়েছেন দেব।
অন্যদিকে সাংসদ-অভিনেতা দেবেরও ছবি মুক্তি পেয়েছে পূজায়। ছবির নাম ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন দেব। বহু প্রতীক্ষিত বায়োপিকটি মুক্তি পায় শেষমেশ। দেবের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।
জামান / জামান
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই