ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৫:২৭

ভারতের নৌবাহিনীর এক সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে নৌবাহিনীর স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের এক নারী গোয়েন্দা। এ ঘটনায় ভারতের ওই নৌসেনাকে আটক করেছে পুলিশ।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে গ্রেপ্তার করে অন্ধপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই প্রশিক্ষণ কেন্দ্রে এক সপ্তাহ আগে গিয়েছিলেন তিনি।

এ সেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপ ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন।

অপর সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রদীপ ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডে একজন নাবিক হিসেবে মোতায়েন ছিলেন। এটির বিশাখাপত্তমভিত্তিক কমান্ড।

সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এরপর তার কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য, নৌবহর চলাচলের তথ্য এবং অন্যান্য তথ্য হাতিয়ে নেন।

এ সময় ওই পাকিস্তানি গোয়েন্দা প্রেমের অভিনয় করে এসব তথ্য নিজের কাছে নেন।

প্রদীপের কাছ থেকে ওই নারী গোয়েন্দা কতটা তথ্য হাতিয়ে নিয়েছে সেটি জানার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এছাড়া তাকে ওই নারী কোনো ধরনের অর্থ দিয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

aliul / aliul

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়