ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের রাজধানী এডেন থেকে গুরুত্বপূর্ণ শহর তাইজের দিকে যাওয়া একটি সড়ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুথি বিদ্রোহীরা। সেখান দিয়ে সরকারি বাহিনীর রশদ ও অস্ত্রসস্ত্র পাঠানো হতো। এখন এই সাপ্লাই রুটটি বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠী।
চারটি নিরাপত্তা সূত্র রোববার (৪ অক্টোবর) জানিয়েছে, আজ রোববার হুথিরা সড়কটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া সেখানকার একটি থানাও দখল করেছে তারা।
বার্তাসংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র বলেছেন, “আমাদের জানানো হয়েছে হুথিরা আল-সাফিয়া এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তারা সেখানকার প্রধান সড়ককে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং থানা দখল করেছে।”
ঐতিহাসিক তাইজ শহর এখন হুথিরা ঘিরে ফেলছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনি সেনাবাহিনীর তিনটি সূত্র। তারাও নিশ্চিত করেছেন, হুথিরা গুরুত্বপূর্ণ ওই সাপ্লাই রুটটি বিচ্ছিন্ন করে ফেলেছে।
হুথি যোদ্ধাদের অগ্রসর ঠেকাতে তাইজে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনি বাহিনী ড্রোন হামলাও করেছে। তা সত্ত্বেও তারা গুরুত্বপূর্ণ সড়কটি সরকারি বাহিনীর কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
তাইজ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার পাশেই অবস্থিত। হুথিরা যদি তাইজ পুরোপুরি দখল করতে পারে তাহলে ইয়েমেনের পুরো উত্তরাঞ্চলের ওপর তাদের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে। বর্তমানে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে হুথিদের কাছে। আর দক্ষিণাঞ্চলে রয়েছে ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণ।
তাইজ দখল করলে পরে তারা দক্ষিণাঞ্চলের দিকে এগোতে পারবে।
সূত্র: এএফপি, দ্য নিউ আরব
aliul / aliul
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট