ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্য বিভাগে চিকিৎসকসহ প্রশিক্ষিত জনবলের অভাব আছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১:২৩

দেশের স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অবকাঠামো ও যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকসহ প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, স্বাস্থ্য বিভাগে চিকিৎসকসহ প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। আমরা অবকাঠামো অনেক তৈরি করেছি, যন্ত্রপাতি অনেক ক্রয় করেছি। কিন্তু জনবল আমরা সেভাবে সৃষ্টি করিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সেদিকে (জনবল) নজর দিয়েছি। প্রধানমন্ত্রীও নজর দিয়েছেন। ২০২০ সালে নতুন একটি অর্গানোগ্রাম তৈরি করেছি, সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেখানে সার্বিক স্বাস্থ্যসেবায় কত লোক লাগতে পারে, তা তুলে ধরা হয়েছে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগের) সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা