দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জাইমা রহমান বলেন, ‘আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নন। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও আলাদা। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।’
নীতিনির্ধারণ পর্যায়ে এটি তার প্রথম বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমি এমন কেই নই, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি- নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।’
দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না।
এমএসএম / এমএসএম
‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত
ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন
কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর