তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
ঢাকা জেলার অধীনে বদলি নিয়ে তদবির ও প্রভাব বিস্তারের সংস্কৃতি বন্ধ করতে অভিনব উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন। জেলার ৭টি ভূমি অফিস ও রাজস্ব সার্কেলে কর্মরত ৯ জন কর্মকর্তা-কর্মচারীকে উন্মুক্ত লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।
লটারির আওতায় থাকা ৭টি কর্মস্থল:উপজেলা ভূমি অফিস, সাভার,উপজেলা ভূমি অফিস, ধামরাই,আশুলিয়া রাজস্ব সার্কেল,উত্তরখান ভূমি অফিস, ক্যান্টনমেন্ট সার্কেল,বালিয়া ইউনিয়ন ভূমি অফিস, ধামরাই,উপজেলা ভূমি অফিস, কেরাণীগঞ্জ,জয়কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি অফিস, নবাবগঞ্জ।
বদলি হওয়া ৯ জনের মধ্যে আছেন - ২ জন চেইনম্যান, ৩ জন অফিস সহায়ক, ১ জন মালি, ১ জন অফিস সহকারী, ১ জন সার্টিফিকেট সহকারী ও ১ জন প্রধান সহকারী।
ডিসি ফরিদা খানম বলেন: "ভূমি অফিসের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে স্বচ্ছতা জরুরি। তদবিরের সংস্কৃতি থেকে বের হয়ে শতভাগ নিরপেক্ষ বদলি নিশ্চিত করতেই লটারির সিদ্ধান্ত। এতে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে।"
জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগ ভূমি সেবায় অনিয়ম কমিয়ে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করবে।
এমএসএম / এমএসএম
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়