কি হচ্ছে কারিগরি জিডি পদে!
কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ফরিদা ইয়াসমিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলেও কার্যত অচল এই অধিদপ্তর। সারাদেশের শিক্ষক কর্মচারীদের কোন প্রয়োজনেই আসছে না এই চলতি দ্বায়িত্বের কর্মকর্তা। তার কাছে গেলে তিনি জানান দপ্তরে রুটিন দ্বায়িত্বে আছে তিনি। রুটিন দ্বায়িত্ব বলে নিজের বা সজ্জনদের স্বার্থের কোন কাজে ব্যাস্ততা দেখিয়ে শিক্ষক কর্মচারীদের কোন কাজ তার এখতিয়ারে নেই বলে বিদায় দিয়ে দেন।
কারিগরি অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন এসব পদে নিয়োগ পেতে বড় ধরনের লেনদেন হয়। আপনারা সাংবাদিক আপনারই ভালো বলতে পারবেন। আমাদেরকে জিগ্যেস করে আবার কোন বিপদে ফেলবেন!
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ ১ এর উপসচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী দেখা যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) উবায়দুল হককে (২০৩০৫) কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে ২ সেপ্টেম্বর। নিয়োগের ১ মাস পেরিয়ে গেলেও নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব উবায়দুল হক কেন কারিগরি শিক্ষা বোর্ডের দ্বায়িত্বে গেলেন না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব শরিফুল হক বলেছেন এখানে মন্ত্রী মহোদয়ের একটু অবজারভেশন আছে, তিনি (মন্ত্রী মহোদয়) বলেছেন একটু ডিলে করতে।
নিয়োগ পাওয়া এই কর্মকর্তার সাথে আজ সাক্ষাৎ করে জিগ্যেস করলে তিনি বলেন, সচিব মহোদয় বলেছেন এখানে লোক কম- অপেক্ষা করেন। এর আগে এই অতিরিক্ত সচিব বলেন, সচিব মহোদয় বলেছেন মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তার মতামত নিয়ে যান। অতিরিক্ত সচিব উবায়দুল হক কেন যেতে পারছেন না বা যাচ্ছেন না তা তিনি নিজেই পরিস্কার কিছু বলতে পারছেন না।
মন্ত্রী ও সচিবের মতামত জানার চেষ্টা করে হলেও তারা এ বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টদের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?
গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য
সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে