বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬’-এর বিজয়ী লটারি গ্রহীতাদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর উত্তরার দক্ষিণখানের বিপিকেএস কমপ্লেক্সে বিজয়ী লটারি গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে সমাপনী পুরস্কারের এসব চেক হস্তান্তর করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট অনুমোদনক্রমে গত ৩০ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত লটারির টিকিট বিক্রি কার্যক্রম চলে এবং ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে ড্র অনুষ্ঠিত হয়। সরকারি নীতিমালা অনুসরণ করে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০ শতাংশ উৎস কর কর্তন সাপেক্ষে অবশিষ্ট অর্থ চেকের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয় বিপিকেএস কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন ডিজেবিলিটি রাইটস চ্যাম্পিয়ন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য এবং বিপিকেএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুস সাত্তার দুলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের সার্বিক সমৃদ্ধি ও ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিপিকেএস জাতীয় লটারির প্রকল্প পরিচালক ও সদস্য সচিব হাজী মোঃ আলম কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব জনাব মোঃ হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম গোলাম মোস্তফা, প্রখ্যাত সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি) সভাপতি জনাব গোলাম ফারুক মজনু।
লটারির বিজয়ী ও পুরস্কারসমূহ:
সংগঠনটির ঘোষিত মোট ৯৪৮টি পুরস্কারের মধ্যে শেষ ধাপে বিজয়ী প্রধান ভাগ্যবানেরা হলেন—
প্রথম পুরস্কার (উৎস কর বাদে ২৪ লাখ টাকা): ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের মহেশপুরের বাসিন্দা হানিফ মিয়া।
তৃতীয় পুরস্কার (উৎস কর বাদে ৪০ হাজার টাকা): সাতক্ষীরা দেবহাটার নারকেলীর বাসিন্দা মাধব মন্ডল।
চতুর্থ পুরস্কার (উৎস কর বাদে ২০ হাজার টাকা): চট্টগ্রাম সন্দ্বীপের আলী মিয়ার বাজারের মুছাপুরের বাসিন্দা কাসেম আইয়ুব।
পঞ্চম পুরস্কার (উৎস কর বাদে ১৬ হাজার টাকা): দিনাজপুর বীরগঞ্জের গুচ্ছগ্রামের বাসিন্দা মোছাঃ রোজিনা খাতুন।
(উল্লেখ্য, লটারির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ক্যাটাগরির পুরস্কারসমূহ ইতিপূর্বেই বিজয়ী গ্রাহকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।)
পুরস্কার বিতরণী পর্বে বিপিকেএস-এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
aliul / aliul
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ