ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মক্কার দুই মসজিদে ব্রেইল কোরআন শরিফ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২১ সকাল ৯:৪৭

করোনার মহামারিতে মক্কা মুকাররমার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। গত রোববার (১৭ অক্টোবর) সে নিষেধাজ্ঞা প্রত্যাহারও করা হয়। এখন স্বাভাবিকভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। একই চিত্র দেখা যাচ্ছে মসজিদে নববীতেও।

দীর্ঘদিন পর আপন চেহারায় ফেরার সঙ্গে সঙ্গে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে কিছু নতুনত্বও এসেছে। মুসল্লিদের তিলাওয়াত ও অধ্যায়নের জন্য স্থাপিত মসজিদের বুকসেলফ ও বইয়ের তাকগুলো সাজানো হয়েছে নতুন সাজে। সংযোজিত হয়েছে বিভিন্ন ভাষার নতুন বই ও পবিত্র কোরআনের তরজমার প্রতিলিপি। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, দৃষ্টি প্রতিবন্ধীদের তিলাওয়াতের জন্য তাকগুলোতে রাখা হয়েছে ব্রেইল বর্ণমালার পবিত্র কোরআনের বেশকিছু প্রতিলিপি। মহৎ কাজটি করেছে সৌদি আরবের সর্ববৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স।

এ প্রসঙ্গে মসজিদুল হারামের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কোরআনস অ্যান্ড বুকস’-এর প্রধান পরিচালক গাজি বিন ফাহাদ আজ জিবইয়ানি জানান, মসজিদে ব্রেইল বর্ণমালার কোরআন শরিফ সরবরাহ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের তিলাওয়াতের সুবিধার্থে এর ব্যবস্থা করেছি আমরা।

পবিত্র হজ ও ওমরাহকারী দৃষ্টি প্রতিবন্ধীদের সময়টা যেন সুন্দরভাবে কাটে সেদিকে লক্ষ্য রেখে দুই মসজিদটির পরিচালনা পর্ষদ এই আয়োজন করেছে বলে জানা গেছে।

জামান / জামান

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত