ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বায়তুল মোকাররম ঘিরে আজও সতর্ক পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ২:৫৫

গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় বিক্ষোভ মিছিল, করা হয় ইটপাটকেল নিক্ষেপ। 

ওইদিন হামলার অভিযোগ তুলে তিনটি মামলাও করেছে পুলিশ। গত শুক্রবারের অভিজ্ঞতার আলোকে আজও কেন্দ্রীয় মসজিদ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আজ কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই। তাবে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে বায়তুল মোকাররম মসজিদসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের আগে থেকেই পল্টন মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেইট এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। অন্যান্য দিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পুরোনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, আজ কোনো দলের পূর্বঘোষিত কর্মসূচি নেই। তবে গত ১৫ অক্টোবর কুমিল্লার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর জের ধরে আরও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বায়তুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, গত সপ্তাহেও নামাজের পড়ে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশের ওপর হামলা হয়েছে। আজ এমন অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে