এবার ‘বুল’ নিয়ে আসছেন শহীদ কাপুর
‘জার্সি’তে ক্রিকেটার সাজার পর এবার ভারতীয় সেনাবাহিনীর পোশাকে দেখা যাবে শহীদ কাপুরকে। পরবর্তী সিনেমা ‘বুল’এ প্যারাট্রুপারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে চলেছেন ‘কবীর সিং’।
নবাগত পরিচালক আদিত্য নিম্বলকরের পরিচালনায় এ ছবিতে ভরপুর অ্যাকশনের সঙ্গে মিশে থাকবে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের নানান গাথা। আশির দশকের পটভূমিতে তৈরি হবে সিনেমাটি। ছবির গল্প যে আদতে নানান সত্য ঘটনার আদলে লেখা সে কথাও জানিয়েছেন ‘বুল’ ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।
‘বুল’ প্রসঙ্গে মুখ খুলেছেন শহীদ কাপুরও। তিনি বলেন, ব্রিগেডিয়ার ফারুখ বালসারার জীবনকে কেন্দ্র করেই লেখা হয়েছে এ ছবির গল্প ও চিত্রনাট্য। সেই ব্রিগেডিয়ার বালসার যার নেতৃত্বে ১৯৮৮ সালে মালদ্বীপে সেই বিখ্যাত ‘অপারেশন ক্যাকটাস’ চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
তিনি বলেন, এ ছবি আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর। ভারতীয় সেনাবাহিনীর একজন প্যারাট্রুপারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আশা করছি দর্শকের কাছে ভারতীয় সেনাবাহিনীর নানান গৌরবময় কীর্তির কথা তুলে ধরতে পারব আমরা এই সিনেমার মাধ্যমে।
প্রসঙ্গত, ‘বুল’ এর পরিচালক আদিত্য নিম্বলকর দীর্ঘদিন যুক্ত ছিলেন বিখ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজের টিমের সঙ্গে। তার সহকারী পরিচালকেরও দায়িত্ব সামলেছেন একাধিক ছবিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ এর প্রথম দিকেই শুরু হয়ে যাবে এ সিনেমার শুটিং।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত