ফুলকন্টাক্ট কারাতে টুর্নামেন্ট এবং ‘খিউকুশিন কারাতে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার শেষ হয়েছে দিনব্যাপী ৮ম ইয়ং লায়ন বি খিউকুশিন ফুলকন্টাক্ট কারাতে টুর্নামেন্টের খেলা। এছাড়া একই দিন বিকালে খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান শিহান মনির আহমেদ ভুইয়ার রচিত ‘খিউকুশিন কারাতে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনও করা হয়।
এবারের ইয়ং লায়ন বি খিউকুশিন ফুলকন্টাক্ট কারাতে টুর্নামেন্টে ৩টি ক্যাটাগরীতে বাছাইকৃত ২৯ জন পুরুষ, ৬ মহিলা ও ৫ জন বালকসহ মোট ৪০ জন প্রতিযোগি অংশ নেন। পুরুষ বিভাগে প্রথম হয়েছেন তাসনিমুল বারি নাদভি, দ্বিতীয় শাহরিয়ার রহমান ও তৃতীয় হয়েছেন কামরুল জামান স্বাধীন। মহিলা বিভাগে প্রথম স্থান পান রেশমা আমিন বিথি, দ্বিতীয় বনলতা রহমান ও তৃতীয় স্থান অর্জন করেন তাসকিন তাবাসসুম আদিবা। বালক বিভাগে মুসা আব্দুল্লাহ প্রথম, আয়ান রেজা দ্বিতীয় ও আরিশা তাজমিন তৃতীয় হয়েছেন।
বিকালে বইয়ের মোড়ক উন্মোচন ও খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ছাড়াও ডা. জে আর ওয়াদুদ টিপু এবং এ কে এম আফজালুর রহমান বাবুকে খিউকুশিন কারাতে ব্ল্যাক বেল্ট পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: দীপু মনি।
এসময় উপস্থিত ছিলেন খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিহান মনির আহমেদ ভূঁইয়া ও ইউরো এশিয়া ফিল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিজা সুলতানা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে
১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ
Link Copied