ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মৌসুমি বায়ুর বিদায়, ৩ বিভাগে বৃষ্টি হতে পারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১১:৫৭

আরব সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে বর্ষাকালে বৃষ্টি ঝরানো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবশেষে বাংলাদেশের স্থলভাগ থেকে বিদায় নিয়েছে। সাধারণত অক্টোবরের প্রথমার্ধে মৌসুমি বায়ু বিদায় নিলেও এবার কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে সারাদেশ বলতে গেলে বৃষ্টিহীন। তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হতিয়ায় ৯, রংপুরের তেঁতুলিয়ায় ৩, খুলনায় ৩ এবং বরিশালের পটুয়ালীতে ৩, খেপুপাড়ায় ১ ও ভোলায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু স্থলভাগ থেকে বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর থেকে বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এমএসএম / এমএসএম

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী