কাশ্মীরে উড়াল দিলেন নুসরাত-যশ?
দিন কয়েক আগেই তরুণ অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সঙ্গে কাশ্মীরে গিয়েছিলেন টালিউড অভিনেতা যশ। সে সফরে ছিলেন না যশের সঙ্গী অভিনেত্রী নুসরাত জাহান। এবার তাই নুসরাতকে নিয়েই উড়াল দিলেন ভূস্বর্গের উদ্দেশ্যে।
শুক্রবার (২২ অক্টোবর) গভীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন নুসরাত। সেখানে দেখা যায়, তিনি ও যশ বিমানবন্দরের লাউঞ্জে বসে আছেন। আরেকটি স্টোরিতে দেখা যায়, ঘুরতে যাওয়ার আনন্দে নুসরাত উচ্ছ্বাস প্রকাশ করছেন।
যদিও নুসরাত কিংবা যশ কেউই তাদের গন্তব্যের নাম উল্লেখ করেননি। তবে সবার ধারণা, তারা কাশ্মীরেই গেছেন। কেননা সেখানেই আগামী কয়েকটা দিন থাকবেন যশ। নতুন সিনেমা ‘চিনে বাদাম’-এর শুটিং হবে সেখানে। কয়েক দিন আগে এনার সঙ্গে গিয়ে মূলত লোকেশন চূড়ান্ত করে এসেছেন অভিনেতা।
আগস্ট মাসে ছেলে ঈশানের জন্ম দিয়েছেন নুসরাত। এরপর বড়জোড় এক সপ্তাহ বাসায় ছিলেন। এরপরই এদিক-ওদিক ছোটাছুটি শুরু। ছেলের জন্মের মাত্র ১৩ দিনের মাথায় তিনি একটি বিউটি শপের উদ্বোধনে অংশ নেন। এর কয়েক দিন পর ছুটে যান নিজের নির্বাচিত এলাকার একটি অনুষ্ঠানে। শুধু তাই নয়, নতুন সিনেমাতেও যুক্ত হয়েছেন নুসরাত।
এবার কলকাতা ছাড়লেন অবকাশ যাপনের জন্য। শোনা যাচ্ছে, ৩ মাসের ছেলেকে নিয়েই যশ-নুসরাত ভ্রমণে গেছেন। তবে ছেলের ছবি এখনো অব্দি প্রকাশ্যে আনেননি তারা।
নুসরাত ও যশ বিয়ে করেছেন কিনা, সেটার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি এখনো। তবে ধারণা করা হয়, ২০২০ সালে দক্ষিণেশ্বর মন্দিরে বিয়ে করেছেন তারা। কিছু দিন আগে যশের জন্মদিনের কেকে নুসরাত ‘হাজব্যান্ড’ শব্দটি লেখেন। সেটা থেকেই ধারণার জন্ম। তবে নুসরাতের ছেলের বাবা যে যশ, সে ব্যাপারে আর কোনো সংশয় নেই।
উল্লেখ্য, নুসরাত জাহান প্রথম বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে হয়েছিল তাদের বিয়ে। কিন্তু এক বছর যেতে না যেতেই সম্পর্কটি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন