ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১২:৩

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর চারটি সরকারি হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসক, নার্স ও টেকনোলজিষ্টদের পরীক্ষামূলকভাবে এ টিকা প্রদান করা হবে।

পরীক্ষামূলক টিকা প্রদানের পর টিকা গ্রহণকারীদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর চীন থেকে পাওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা আড়াই লাখ মানুষকে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক অধ্যাপক ডা. মো.নাজমুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে চীনের উপহারের এ টিকা ১ হাজার জনকে দেয়া হবে। এ মুহূর্তে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থী এবং করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে জড়িতদের টিকা দেয়া হবে।

তিনি আরো বলেন, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ বাংলাদেশে বিভিন্ন কাজে অবস্থানরত চীনা নাগরিক ও চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে। চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকায় আড়াই লাখ মানুষকে টিকাদান করা সম্ভব হবে।

এমএসএম / জামান

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী