হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪০ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
এ সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।
চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।
aliul / aliul
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯ মামলা
মাশরুম বাজার সম্প্রসারণে প্রয়োজন সমন্বিত বিপণনব্যবস্থা
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী
গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন
ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর একটি মাইলফলক হয়ে উঠবে: তথ্য উপদেষ্টা
প্রচারের উত্তাপ শেষে নীরব ঠাকুরগাঁও, এখন ভোটের লড়াইয়ের অপেক্ষা
ভুয়া বিল করে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলায় ১৪ জন
স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর