রাজধানীতে গ্যাস সংযোগ নিতে অবৈধভাবে সড়ক খনন, আটক ২
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগের জন্য সড়ক খননের সময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে। একই সঙ্গে খননকাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এ ঘটনা ঘটে।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, শরীফ মঞ্জিলের (হোল্ডিং নং ৩০৭, মুরাদপুর, জুরাইন) জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কোনো অনুমতি না নিয়েই অবৈধ গ্যাস সংযোগের উদ্দেশ্যে ওই সড়কটি খনন করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আটক করা হয়।
অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত ২ টি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং ২ টি কর্নি জব্দ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. রাসেল রহমান জানান, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক সহায়তায় আটক দুই শ্রমিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
aliul / aliul
‘শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার’
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলাদেশ-জাপান
এনবিআরের নামে ৮ জনের ভুয়া নিয়োগপত্র। সতর্ক থাকার পরামর্শ
স্বাস্থ্যখাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
রাজধানীতে গ্যাস সংযোগ নিতে অবৈধভাবে সড়ক খনন, আটক ২
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯ মামলা
মাশরুম বাজার সম্প্রসারণে প্রয়োজন সমন্বিত বিপণনব্যবস্থা