ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ বিকাল ৫:৪২

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করলেও এর প্রভাবে সাগর অত্যন্ত উত্তাল রয়েছে। 

এ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক-এর দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি-১২-তে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি ২৭ অক্টোবর দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ২৮ অক্টোবর (বুধবার) দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র অত্যন্ত বিক্ষুব্ধ ও উত্তাল অবস্থায় রয়েছে। উত্তাল সাগরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে না গিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

aliul / aliul

৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, যেভাবে যাবেন

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

‘প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন সম্পর্ক উন্মোচিত হবে’

‘শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার’

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

এনবিআরের নামে ৮ জনের ভুয়া নিয়োগপত্র। সতর্ক থাকার পরামর্শ

স্বাস্থ্যখাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের

আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

রাজধানীতে গ্যাস সংযোগ নিতে অবৈধভাবে সড়ক খনন, আটক ২

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়