‘প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন সম্পর্ক উন্মোচিত হবে’
প্রধানমন্ত্রীর জাপানের সফরের ফলে বাংলাদেশ- জাপান সম্পর্কের নতুন সম্পর্ক উন্মোচিত হবে এবং দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদ্বারিত্ব চুক্তি বাস্তবায়িত হলে বিনিয়োগ ও বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকেলে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে সংগঠনটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এ কারণে জাপানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফল উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যেসব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, সেগুলোর শতভাগ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সিলেটের কৃষিখাতের উন্নয়নে বিমানবন্দরের পাশে একটি প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের আওতায় ৮০০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
aliul / aliul
৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, যেভাবে যাবেন
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
‘প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন সম্পর্ক উন্মোচিত হবে’
‘শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার’
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলাদেশ-জাপান
এনবিআরের নামে ৮ জনের ভুয়া নিয়োগপত্র। সতর্ক থাকার পরামর্শ
স্বাস্থ্যখাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
রাজধানীতে গ্যাস সংযোগ নিতে অবৈধভাবে সড়ক খনন, আটক ২
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু