পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক
জাতীয় পানিসম্পদ নিরাপত্তা নিশ্চিতকরণে পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা নিয়ে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, তিস্তা নদী সুরক্ষা আন্দোলন এবং বাংলাদেশি প্রফেশনালস যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে।
বুধবার বিকেল ৩টায় রাজধানীর গুলশান-২ এ ক্রাউন প্লাজা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল প্রতিপাদ্য—‘জাতীয় পানিসম্পদ নিরাপত্তায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা’।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের।
বৈঠকে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এতে পদ্মা ও তিস্তা অববাহিকার সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাবেক উপদেষ্টা, নীতিনির্ধারক, নদী ও পরিবেশ বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের মতে, দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর পানির সুষ্ঠু ব্যবহার, কৃষি ও পরিবেশের সুরক্ষা এবং পানিনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পদ্মা ও তিস্তা ব্যারাজের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হবে এ বৈঠকে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মতামতের ভিত্তিতে এ দুই নদীকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উন্নয়ন উদ্যোগের গুরুত্বও আলোচনায় উঠে আসতে পারে।
এমএসএম / এমএসএম
পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
মেট্রোরেলের চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই, যুক্ত হচ্ছে ৮ স্টেশন
৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, যেভাবে যাবেন
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
‘প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন সম্পর্ক উন্মোচিত হবে’
‘শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার’
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলাদেশ-জাপান
এনবিআরের নামে ৮ জনের ভুয়া নিয়োগপত্র। সতর্ক থাকার পরামর্শ
স্বাস্থ্যখাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
রাজধানীতে গ্যাস সংযোগ নিতে অবৈধভাবে সড়ক খনন, আটক ২