ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১১:২

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় ২৯৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তবে বাংলাদেশের রাজধানী ঢাকা ১৩তম অবস্থানে রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ডেটা অনুযায়ী, ১২৩ বায়ুমান সূচক (একিউআই) নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই তালিকায় ২৯৭ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ২০২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিশরের কায়রো, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে কঙ্গোর কিনশাসা (১৬৩), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬২), মঙ্গোলিয়ার উলানবাটার (১৫৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৪), পাকিস্তানের করাচি (১৫৩), উজবেকিস্তানের তাশখন্দ (১৫১), ভারতের মুম্বাই (১৩৭), ঢাকা (১২৩), সিঙ্গাপুর (১২২) এবং ১২০ স্কোর নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

aliul / aliul

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর

ঠাকুরগাঁও-১ আসনে ভোটকেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জনগণের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে আইনি বাধ্যবাধকতা জরুরি

সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে

মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

স্পেনের মালাগা শহরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা