ঠাকুরগাঁও-১ আসনে ভোটকেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন কমিশন।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।
aliul / aliul
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী
তুরাগে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী আটক
চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী
সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ
গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর
ঠাকুরগাঁও-১ আসনে ভোটকেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
জনগণের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে আইনি বাধ্যবাধকতা জরুরি
সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে
মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু
আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী