‘২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে’
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা সম্ভব হবে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে দেশীয় বাজারে ডালের পর্যাপ্ত সরবরাহ সংক্রান্ত সভার আগে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী একবছরের মধ্যে আলোচনা শেষ করে ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এ চুক্তিটা হলে মালয়েশিয়ায় রপ্তানি বাড়বে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এসময় বৈশ্বিক বাজারে তেলের দামসহ নানা অসুবিধা সত্ত্বেও, যেভাবে ডলারের সঙ্গে টাকার বাজার দর ধরে রাখা হয়েছে সেটাকে সহজভাবে দেখার আহ্বান জানান খন্দকার আব্দুল মোক্তাদির।
এছাড়া অফসিজনে হিমাগার বা অন্য প্রক্রিয়ায় পণ্য মজুদ রাখার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।
aliul / aliul
‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
‘২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে’
কর্মমুখী-কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে রাষ্ট্রপতির আহ্বান
রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৬৩৬ যাত্রী
দেশের পাঁচ অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী
তুরাগে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী আটক
চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী
সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ